সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৮ , ০৪:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯২ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৬ জন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনিয়ে, মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৫৫২ জন। গেলো ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯শ ৭৩টি।
সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন করোনা রোগী। সবশেষ যে ৩৬ জন মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন পুরুষ আর ১৭ জন নারী।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.