বিজ্ঞান ও গণপূর্তের তিন বিল পাস

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৮ , ০২:৫৩ পিএম

বিজ্ঞান ও গণপূর্তের তিন বিল পাস ছবি: সিটিজেন নিউজ

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের তৃতীয় দিনে তিনটি বিল পাশ হয়েছে। এরমধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি বিল রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও সীমিত সংখ্যক জনপ্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত ‘নিয়ম রক্ষার’ অধিবেশনে এসব বিলে চূড়ান্ত অনুমোদন এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের কার্যক্রম।

অধিবেশনের শুরুতেই গাজীপুরের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন ও আবাসনের জন্য পরিকল্পনা নিতে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০’ সংসদে পাশের জন্য উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিলটির ওপরে সংসদে বিরোধী দল ও বিএনপি’র সংসদ সদস্যরা নানান ধরণের সংশোধনী নিয়ে আলোচনা করেন। এ সময়, সমালোচনাকারীদের অনেকেই বিলটি ‘অপ্রয়োজনীয়’ বলে নিজেদের যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

একপর্যায়ে, বিলটি পাশ না করে এটি নিয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষার জন্য জনমত যাচাইয়ের পরামর্শ দেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

দীর্ঘ সময় আলোচনার পরে, বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করার পর, উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাশ হয়।