এবার করোনায় আক্রান্ত হলেন এমবাপ্পে

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৮ , ০৯:২৮ এএম

এবার করোনায় আক্রান্ত হলেন এমবাপ্পে ছবি: সিটিজেন নিউজ

করোনায় আক্রান্ত হয়েছেন ফরাসী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফুটবলের খবর অনুযায়ী, নেশন্স লিগের ম্যাচের আগে নিয়মিত টেস্টের ফলাফলে কোভিড পজেটিভ এসেছে এই পারসিয়ান ফুটবলারের।

এর ফলে, নেশন্স লিগের পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না এমবাপ্পে।

সুইডেনের বিপক্ষে তার একমাত্র গোলেই জয় পায় ফরাসীরা। এরপরেই, উয়েফার নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচের আগে কোভিড টেস্ট করায় ফ্রান্স জাতীয় দলের সবাই। সেখানেই, পজেটিভ হয়েছেন তিনি।

এ নিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের ৭ ফুটবলার করোনা আক্রান্ত হলেন। এর আগে, নেইমার, ডি মারিয়া এবং পারেদেসেরও করোনা টেস্টের ফলাফল পজেটিভ আসে। লিগ ওয়ানে আগামী ১০ তারিখ মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ আছে পিএসজির। তবে, আইন অনুযায়ী তিনজন ফুটবলারের কোভিড পজেটিভ প্রমাণিত হলে ম্যচ বাতিল হয়ে যাবে। তাই এখন নিজেদের লিগ সূচি নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।