নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৯:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। তার অবস্থাও আশঙ্কাজনক।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুপ আলীর ছেলে নাজমুল ইসলাম (কাজল), একই উপজেলার আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, সোমবার বিকাল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো নয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়িতে থাকা দুইজন মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.