সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৫:৩৪ পিএম
নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে ১০ দিনের মধ্যে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন।
বরখাস্ত হওয়া আটজন হলেন, নারায়ণগঞ্জ ফতুল্লা সার্কেলের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, দুই সহকারী প্রকৌশলী ও চার কর্মচারী।
৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাযতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ড হয়। এতে অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। এলাকাবাসী ও মসজিদ কমিটি দাবি করেছিলেন, গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটে। এরপরই তিতাস কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ৫ কর্মদিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.