মারা গেছেন আরও ৩৭ জন; শনাক্ত ২২০২

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৩:৪৭ পিএম

মারা গেছেন আরও ৩৭ জন; শনাক্ত ২২০২ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২০২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৭ হাজার ২৫৯ করোনা রোগী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।