লামায় ৫টি তক্ষকসহ ৩ পাচারকারী আটক

  লামা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৩:৩৫ পিএম

লামায় ৫টি তক্ষকসহ ৩ পাচারকারী আটক ছবি: সিটিজেন নিউজ

বান্দরবানের লামা উপজেলা থেকে ৫টি তক্ষকসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাইশপাড়ী রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়ার বাসিন্দা মৃত বিল্লালের ছেলে নুরুজ্জামান, ঝালকাঠি জেলার নলচিটির কামদেরপুরের বাসিন্দা মো. খালেক হাওলাদারের ছেলে মো. খাইরুল হাওলাদার ও আলী হাওলাদারের ছেলে আলকাছ হাওলাদার।

পুলিশ জানায়, গজালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে পাচারের জন্য তক্ষক সংগ্রহ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই রিন্টু দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সোমবার সকাল ৯টার দিকে বাইশপাড়ী রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৫টি তক্ষকসহ ৩ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।