কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৩:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।সোমবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে সোমবার ভোর রাতে মিয়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে খুরেরমুখ বিজিবির অস্থায়ী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় গমন করে চেকপোষ্ট হতে আনুমানিক ৫’শ গজ দূরে বড় মসজিদের পাশে অবস্থান করেন।
তিনি বলেন, এ সময় অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে বঙ্গোপসাগর হতে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করে।এমন সময় পাচারকারী টহলদলের উপস্থিতি টের পেয়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবির সদস্যরা পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে।উদ্ধারকৃত বস্তাটি তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.