খাতুনগঞ্জে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৭ , ১২:০১ পিএম

খাতুনগঞ্জে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালানোর প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।   রবিবার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে নয়টি প্রতিষ্ঠানকে সাতাশি হাজার টাকা জরিমানা করে প্রশাসন। প্রতিবাদে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দোকান বন্ধ রেখেছেন খাতুনগঞ্জের শতাধিক ব্যবসায়ী। এ সময় পাইকারি বাজারের ভেতরেই বিক্ষোভ মিছিল করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, ভারতের বাজারের ওপরই দেশে পেঁয়াজের দাম নির্ভরশীল। আমদানিকারকরা দাম নির্ধারণ করে দেয়ায় পেঁয়াজের দামের ওপর তাদের কোনো হাত নেই। তারপরও প্রশাসন নানা অজুহাতে তাদের জরিমানা করেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের হয়রানি না করে স্থলবন্দরে পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে, তা মনিটরিংয়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।