আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৬ , ০৪:৫৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার রিটটি করেন।
দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে নিহত ও আহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আরজি জানানোর পর আদালত লিখিত আবেদন করার জন্য বলেন। এরপর তিনি এই রিট করেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ওই মসজিদে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এসি থেকে বিস্ফোরণ মনে করা হলেও পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করেছেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু ঘটেছে। চিকিৎসাধীন আছে আরও বেশ কজন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.