খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৬ , ১১:৪১ এএম
ছবি: সিটিজেন নিউজ
বার্সেলোনার নতুন কোচ রোনান্ড কোম্যানের অধীনে সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।
অনেক জল্পনা-কল্পনার ইতি টেনে ইতোমধ্যে আরও এক মৌসুম বার্সায় থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এই ঘোষণার পরেরদিন শনিবার (০৫ সেপ্টেম্বর) কোম্যানের দল অনুশীলন করলেও ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন না মেসি।
এছাড়া বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো। লা লিগার ২০২০/২১ মৌসুম শুরুর আগে ১২ সেপ্টেম্বর (শনিবার) কাতালানরা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাস্তিচ দে তারাগোনার বিপক্ষে, এস্তাদিও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.