সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৬ , ০৯:০৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে কয়েক লাখ মানুষকে প্রতিদিন নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে। বন্দরের আমদানি-রপ্তানির পণ্য পরিবহনের অন্যতম সড়ক হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সাথে দুর্ভোগের সীমা নেই গাড়ি চালকদেরও।
গত চার বছরেও এ সড়কের উন্নয়ন কাজ শেষ না হলেও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রশাসক বলছেন, নভেম্বরের মধ্যে সড়কটির কাজ শেষ করা হবে।
নতুন প্রশাসক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া এই সড়কটি দিয়ে বন্দর থেকে প্রতিদিন অন্তত ১০ হাজার পণ্যবাহী গাড়ি সারাদেশে যাতায়াত করে। এছাড়া এই সড়ক দিয়ে আশপাশের বিভিন্ন জেলায় যাতায়াত করে কয়েক লাখ মানুষ।
এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে নগরবাসীকে। দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ী চালকদেরও। পুরো সড়ক জুড়েই বড় বড় গর্ত। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার সাধারণ মানুষকে। সড়কের বেহাল অবস্থায় লোকসানের মুখে পোর্ট কানেক্টিং এলাকার ব্যবসায়ীরাও।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.