ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৫ , ০৬:০০ পিএম

ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি ছবি: সিটিজেন নিউজ

ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কতায় বলা হয়, ২০১৬ সালে যেভাবে সাইবার হামলা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছিল, সেইভাবে আবার সাইবার হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে। ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে।

কোনও ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও এ ব্যাপারে নজরদারি করা হচ্ছে। গত সপ্তাহে দেশের আর্থিক খাতের অনলাইন সিস্টেমে একটি ম্যালওয়্যার সফটওয়্যার বা ভাইরাসের সন্ধান পায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল -বিসিসি।