নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৪ , ০৩:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। উপসচিব নাসরিন পারভিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন সরকারি বিধি অনুসরণ করে ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজপোর্টালকে এই অনুমোদন দেওয়া হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে (পত্রিকার অনলাইন সংস্করণ) প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।
নিবন্ধনের সুপারিশ প্রাপ্ত পত্রিকা সমূহ
ঢাকা মহানগরের দৈনিক পত্রিকাগুলোর নিবন্ধন তালিকা:
বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায় যায় দিন, লাখোকণ্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক বাংলা, জাগরণ, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি।
ইংরেজি দৈনিক পত্রিকার তালিকা:
এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন।
বিভাগীয় শহরের দৈনিক পত্রিকার পোর্টালের তালিকা:
ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান।
চট্টগ্রামের আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, চট্টগ্রাম প্রতিদিন ও ডেইলি পিপলস ভিউ।
রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা।
রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল।
খুলনার পূর্বাঞ্চল, প্রবাহ, সময়ের খবর ও প্রবর্তন।
বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা।
সিলেটের দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার, জৈন্তাবার্তা ও শুভ প্রতিদিন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.