‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৪ , ০৩:০০ পিএম

‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে’ ছবি: সিটিজেন নিউজ

নভেল করোনাভাইরাস মহামারি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গা ছাড়া ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ধানমণ্ডিতে আজ  (৪ সেপ্টেম্বর) শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ দেওয়া হয়েছে; ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রহমান বলেন, ‘সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়।’

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।