দেশে করোনায় আরও ৩২জন মারা গেছেন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৩ , ০৫:২০ পিএম

দেশে করোনায় আরও ৩২জন মারা গেছেন ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ করোনা রোগী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) আরও ২ হাজার ৫৮২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়।