সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৩ , ০১:০৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ জন শ্রমিকের মৃত্যু হলো। বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে মো. রবিউল নামে ওই শ্রমিক মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।
পতেঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আহত রবিউল ঢাকায় একটি হাসপাতালে রাতে মারা গেছেন বলে শুনেছি। তবে তাদের আত্মীয়-স্বজনের মোবাইল নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছি না।
ইনকন্ট্রেড কনটেইনার ডিপোর ব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. ইয়াসিন বলেন, গুরুতর আহত তিনজনের মধ্যে রবিউল নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.