আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৩ , ১২:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপনের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্তকৃত চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরীকে ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। ইসির করা মামলায় রিমান্ড শুনানি শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে দুটি এনআইডি করার রহস্য উদঘাটন ও তদন্তে ১ সেপ্টেম্বর সাবরিনাকে ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। পাশাপাশি এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনও করে বাড্ডা থানা পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.