নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৩ , ০৯:৩১ এএম
ছবি: সিটিজেন নিউজ
গাছের সঙ্গে বেঁধে এক কৃষককে নির্যাতন চালানোর ঘটনায় চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও ইউপি সদস্য স্বপনসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চরআলী হাসান এলাকায় কৃষক আমির হোসেনের উপর এ নির্যাতন চালানো হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নির্যাতিত কৃষক আমীর হোসেন বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে মামলায় প্রধান আসামি করা হয়। পরে, পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জুলহাস, দেলু মুন্সী ও সাইজউদ্দিন।
সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোসলেহ উদ্দিন সিটিজেন নিউজকে জানান, ‘চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন নির্যাতিত কৃষক আমির হোসেন।’
এ ঘটনায় মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ অন্য আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট (সোমবার) রাতে ঘরে ফেরার পথে কৃষক আমির হোসেনকে চুরির অপবাধ দিয়ে চেয়ারম্যানের নির্দেশে প্রতিবেশী সোহাগ, জুলহাস, আরিফ হোসেন ও দেলু নামে কয়েকজন ব্যক্তি আটক করে গাছে বেঁধে নির্যাতন চালায়। এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও ইউপি সদস্য স্বপনকে খবর দেয় তারা। পরে তাদের উপস্থিতিতেও বেদম মারধর করা হলে জ্ঞান হারিয়ে ফেলেন ওই কৃষক। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে আমির হোসেনকে ইউপি সদস্য স্বপনের বাড়িতে নিয়ে একটি সালিশ বৈঠকের আয়োজন করে চেয়ারম্যান।
অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল দীর্ঘদিন ধরে কৃষকের কাছ থেকে কিছু জমি বাগিয়ে নিতে চায়। ওই জমি দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে চুরির অপবাধ দিয়ে তার ওপর নির্যাতন চালায়। মামলা না করতে ও চিকিৎসা না নেয়ার প্রতিশ্রুতি নিয়ে ওই কৃষককে, তার স্ত্রী, তিন সন্তানের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর নেয় চেয়ারম্যান।
বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন পুরো পরিবার। স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.