নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৩ , ০৯:১৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
দলীয় নেতাদের আসন্ন উপ-নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি বিভিন্ন জেলার কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে বলেন, ‘ইতোমধ্যে কাউন্সিল শেষ হলেও ভাইরাস প্রাদুর্ভাবের কারণে যেসব জেলা ইউনিটের এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি, আপনাদের সেসব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একই সঙ্গে তার দলীয় নেতাদের আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য কাজ করারও নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা থাকায় সবখানে আওয়ামী লীগের বিপুল ভোট রয়েছে। তবু, আসন্ন উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।’
করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ব্যবধানের পরে তৃণমূলের আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পদক্ষেপের অংশ হিসাবে প্রধানমন্ত্রী বলেন, তারা প্রেসিডিয়াম, কার্যনির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনসমূহের সভা করবেন।
তিনি দলের নেতৃবৃন্দ, বিশেষত সম্পাদকদের তাদের নিজ নিজ বিষয় যেসব বিষয়ে সরকার দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তা নিয়ে কাজ করার আহ্বান জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.