কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০২ , ০৫:০৯ পিএম

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামের মজনু মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৫) ও নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৮)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে জিআই তারের সঙ্গে বিদ্যুতের তার লাগানো ছিল। রাসেল উঠানে কাজ করার সময় তারে জড়িয়ে পড়েন। এ সময় চাচি নাজমা আক্তার তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

বৌলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।