কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০২ , ০২:২৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে জেলেগেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এ তদন্ত টিমের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে পৌঁছায়। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।
এর আগে মঙ্গলবার বিকেলে ১৫ দিনের রিমান্ড শেষে মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.