নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০১ , ০৫:২৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত রিক্সার চালক নিমাই চন্দ্র ও খোকন নামে যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের দক্ষিণ বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিমাই চন্দ্র (২৮) পলাশবাড়ী উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ও খোকন চন্দ্র (২৫) একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি রিক্সা স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ীতে যাচ্ছিল। পথে শহরের দক্ষিণ বাসস্টান্ড এলাকায় রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান রিক্সাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিমাই নিহত হন। এছাড়া যাত্রী খোকনকে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল কাদের জিলানি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.