রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০১ , ০৫:২০ পিএম

রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ ছবি: সিটিজেন নিউজ

চতুর্থ দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‌্যাবের তদন্তাধীন মামলায় তাকে রিমান্ডে শেষে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এরআগে, সোমবার চতুর্থ দফায় তাকে একদিনের রিমান্ডে নেয় র‌্যাব।

প্রথম দফায় ১৮ আগস্ট ওসি প্রদীপ, এস আই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তারপর ২৪ আগস্ট ওসি প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৮ আগস্ট তৃতীয় দফায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ওসি প্রদীপসহ এস আই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের।