কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০১ , ১২:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আব্দুল গফুর (১৯) নামে একজনকে আটক করেছে র্যাব।সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে থানাধীন হলদিয়া পালং এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) একটি অভিযানিক দল।
আটক আব্দুল গফুর পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা ইউনিয়নের বাগঘোনা পাড়ার মৃত আনোয়ার ইসলামের ছেলে। র্যাবের দাবি, তিনি মাদক কারবারি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পালং গ্রামের বাগঘোনা মার্কেটের পূর্ব পার্শ্বের অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি ব্যাগসহ আব্দুল গফুরকে আটক করে। পরে ব্যাগটি তল্লাশী করলে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, পলাতক আসামির সহযোগিতায় দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.