সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০৬:০৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মো. তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব (জননিরাপত্তা শাখা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদে বদলি/পদায়ন করা হলো। রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল্লাহেল বাকীকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) মাহবুবুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল ইউনিট, রাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমদকে সিআইডির ডিআইজি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.