মারা গেছেন আরও ৩৩ জন; শনাক্ত ২১৭৪

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০৩:৩৪ পিএম

মারা গেছেন আরও ৩৩ জন; শনাক্ত ২১৭৪ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৮১ জনে। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ০৪ হাজার ৮৮৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।