সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০২:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যেকোনও নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়। সোমবার (৩১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে একথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
‘সরকারের জনসমর্থন নেই’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে? তিনি আরও বলেন, নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।
সেতুমন্ত্রী বলেন, জাতীয় সংসদের আসন্ন ৫টি আসনে উপনির্বাচনে একটিতে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে, অন্য আসনগুলেতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.