খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত: আইনমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০২:২৯ পিএম

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত: আইনমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও আবেদনে কি আছে দেখে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামিনে নেই, পরিবারের আবেদনের ভিত্তিতে তার সাজা স্থগিত করে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হয়েছিল।

এসময় আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি। এর আগে মানবিক কারণে পরিবারের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করেছিলেন বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।