চট্টগ্রামে সীমিত আয়োজনে পালিত হল পবিত্র আশুরা

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০২:২২ পিএম

চট্টগ্রামে সীমিত আয়োজনে পালিত হল পবিত্র আশুরা ছবি: সিটিজেন নিউজ

আজ পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে শোকাবহ ও ঘটনাবহুল দিন। তবে করোনাকালে চট্টগ্রামেও দিনটি পালিত হচ্ছে সীমিত আয়োজনে। অন্যান্যবার এ দিনে তাজিয়া মিছিল বের করা হলেও এবার তা হয়নি। দুপুরে নগরীর সদরঘাট ইমামবাড়ায় আয়োজন ছিল মজলিসের।

এতে উপস্থাপন করা হয় কারবালার প্রান্তরের হৃদয়বিদারক ঘটনার বর্ণনা। যা থেকে মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এরপর ইমাম হোসেনের প্রতিকী কফিন নিয়ে ছোট পরিসরে শোক র‍্যালি করা হয়। এসময় সবার মুখে ছিল শোকগাথা।