নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-৩১ , ১০:১৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে মৌসুমী ফল চাষে আগ্রহী হচ্ছেন ময়মনসিংহের চাষীরা। আম লিচুর বাগান করে সাফল্যের পর এবার ঝুঁকছেন মাল্টা চাষে। এতে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।
২০০৬ সালে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে লিচু বাগান শুরু করেন ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুরের যুবক আইয়ুব আলী। ১৩ বছরের ব্যবধানে এখন তার বার্ষিক আয় ১৫ থেকে ২০ লাখ টাকা।
লিচুর সাফল্যের পর করেন আম বাগান। এছাড়া সাথী ফসল হিসেবে চাষ করেন আনারস, আদা আর কাঁচামরিচ। এরপর বাড়তে থাকে তার বাগানের পরিধি। সবশেষ নতুন উদ্যমে গড়ে তুলেছেন মাল্টা আর ড্রাগন ফলের বাগান।
বর্তমানে প্রায় ২০ একর জমিতে রয়েছে মিশ্র ফল বাগান। তারমধ্যে ৫ একর রয়েছে মাল্টা বাগান।
ফলচাষী আইয়ুব আলী বলেন, 'আমার ভবিষ্যত পরিকল্পনা হল, বাংলাদেশে যত জাত আছে সব জাত মিলিয়ে আমি একটা বড়সড় বাগান করবো। সম্পূর্ন কীটনাশকমুক্ত দেখতে সবুজ এই মাল্টা খেতেও সুস্বাদু। বিদেশি মাল্টার চাইতে অনেক ভালেঅ হবে। চাহিদার কারণে অনেকেই বাগান থেকেই মালটা কিনে নেন।'
কৃষি কর্মকর্তারা বললে, 'এ অঞ্চলের মাটি ফল চাষে উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে ফল চাষ। আগামীতে ফল আমদানি অনেক কমে যাবে। জেলায় ১৪ হাজার হেক্টর জমিতে ফল বাগান রয়েছে আর মাল্টা চাষ হচ্ছে ১শ ২৩ হেক্টর জমিতে।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.