নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০১-২৮ , ০৭:৩৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষি খাতে ২১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৪ হাজার ৭৪৯ কোটি টাকা বা ২৯ শতাংশ বেশি। ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক নির্ধারিত পুরো অর্থবছরের ৩৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ছয় মাসে বিতরণ হয়েছে ৫৩ দশমিক ৮৭ শতাংশ। বর্তমানে ব্যাংকগুলোর নিট ঋণ প্রদানের আড়াই শতাংশ কৃষিতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছর কৃষিতে ঋণ বিতরণ বৃদ্ধির পাশাপাশি আদায়ও বেড়েছে। গত ৬ মাসে এ খাত থেকে ২১ হাজার ৭৭৪ কোটি টাকার ঋণ আদায় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১৯ হাজার ১১৭ কোটি টাকা। এবার আদায় বেশি হয়েছে ২ হাজার ৬৫৭ কোটি টাকা বা ১৩ দশমিক ৯০ শতাংশ। সব মিলিয়ে গত ডিসেম্বর শেষে কৃষি খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে ৬২ হাজার ৭২৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলোর নিট ঋণের মাত্র আড়াই শতাংশ কৃষিতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ বর্তমান চাহিদার তুলনায় অপ্রতুল। অথচ উৎপাদন ব্যয় বৃদ্ধি, জলবায়ু ঝুঁকি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এবং খাদ্য নিরাপত্তা জোরদারের মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতে পর্যাপ্ত অর্থায়ন করা জরুরি। ঋণ সীমিত থাকায় উৎপাদনশীলতা বাড়ানো, যান্ত্রিকীকরণ, বীজ-সার-সেচ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.