সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০৯:৪৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১৮ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শামসুল আরেফীন এ তথ্য জানান।
আটককৃতরা হল- মো. অলি আহমদ (২৬), মো. আমীর হোসেন ওরফে বাবু (৩২), মো. শাহিনুর রহমান ওরফে শাহিন (৩৩), মো. রাকিব হোসেন ওরফে রাসেল (২৮) ও মোসা. সিরিনা (২০)।
পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করতো।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-কমিশনার শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। গ্রেফতার অলি আহমদ কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশলে তা ঢাকায় নিয়ে আসে। এরপর তার সহযোগীদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি ও সরবরাহ করে। এই চক্রে নারী সদস্যও রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।
আটক আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.