কতোয়ালীতে টেম্পু উল্টে যাত্রী নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০৯:৩৫ এএম

কতোয়ালীতে টেম্পু উল্টে যাত্রী নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে টেম্পু উল্টে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, টেম্পুটি চকবাজার থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট আমতলের দিকে যাচ্ছিল।

কোতোয়ালী থানার এসআই মো. বেলাল উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় একজন পুরুষ যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। বর্তমানে মরদেহটি চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।