অভিযানে গ্রেফতার চারজন
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-৩০ , ০৬:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর বায়েজিদে স্বামীকে আটক রেখে এক গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষনের দায়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন সৈয়দপাড়া এলাকার ছালমা কলোনীর একটি রুমে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯) ও মো. ইব্রাহিম (৩০)।
সিটিজেন নিউজকে পুলিশ জানায়, অক্সিজেন মোড় এলাকা থেকে স্বামী-স্ত্রীর পথরোধ করে পাঁচ যুবক। তারা ‘স্বামী-স্ত্রী নয়’ ওই পাঁচ যুবক এমন মনগড়া কথা বলে তাদের ভয়ভীতি লাগিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে করে তুলে শহীদ নগর এলাকায় নিয়ে যায়।
বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, ‘ভুক্তভোগী ওই স্বামী-স্ত্রী রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে পাঁচজন বখাটে তাদের পথরোধ করে একটি সিএনজিযোগে শহীদ নগর এলাকায় নিয়ে যায়। পরে তার স্বামীকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে সিএনজিতে আটকে রাখে।’
ওসি বলেন, ‘এর আগে তার স্ত্রীকে সৈয়দপাড়া এলাকার ছালমা কলোনীর ৫ নাম্বার রুমে আটকে রাতে। পরে সবাই একত্রিত হয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে।’
ওসি বলেন, ‘ঘটনার পর পর পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষনে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আরেক আসামী শফিকে ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।’
বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিত্রাণ তালুকাদার সিটিজেন নিউজে বলেন, ‘ভিকটিমের স্বামী পুলিশের জরুরি সেবার ৯৯৯ নাম্বারে কল দিয়ে তার স্ত্রীকে আটক রাখার সংবাদ দিলে দ্রুততম সময়ের মধ্যে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।’
পাঁচজন আসামীর মধ্যে চারজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান পরিত্রাণ তালুকদার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.