সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩০ , ০৪:২৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪২ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২৪৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ১০ হাজার ৮২২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
এদিকে, মৃত ৪২ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন ও ষাটোর্ধ্ব ২৪ জন মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.