স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-৩০ , ১২:৩০ পিএম

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে লিয়াকত ছবি: সিটিজেন নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত আলী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে কক্সবাজারের আদালতে হাজির করা হয়।

গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের একটি পুলিশ চেকপোস্টে পরিচয় দেয়ার পরও মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করা হয়।