লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-৩০ , ১১:২৩ এএম

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট)উপজেলার কলাউজানে পশ্চিম কলাউজান বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান হাটহাজারীর চারিয়া এলাকার ফজলুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রবিবার (৩০ আগস্ট) সকালে লোহাগাড়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম বলেন,এলাকার খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার চারতলা ভবনের কাজ করছিল আবদুল মান্নান কন্ট্রাকটরের লোকজন। নিহত মিজান দ্বিতীয় তলায় পাইপ-ফিল্টারের কাজ করত। প্রতিদিনের মতো কাজ করার সময় কোন এক ফাঁকে ভবনের পাশে দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের কাভার ছাড়া তারের সংস্পর্শে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে এসআই অজয় দেব শীলসহ পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে আইনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।