নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-৩০ , ১১:১২ এএম
ছবি: সিটিজেন নিউজ
পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের হারাধন চৌধুরী (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে স্থানীয় নাভিখালী খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ।
নিহত শোভনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাষ্টার বাড়ীর মৃত দেবেন্দ্র লাল চৌধুরীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল কবির জানান, শোভনদন্ডী ইউনিয়নের নাভিখালী খাল থেকে ভাসমান অবস্থায় একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে বিস্তারিত জানা যাবে। আজ রবিবার (৩০ আগস্ট) সকালে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.