খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৯ , ০২:১৫ পিএম

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন ছবি: সিটিজেন নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে তার পরিবার। শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানান, পরবর্তী কার্যক্রমের জন্য আইনমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠিটি।

গত সপ্তাহে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার এ আবেদন জানান। পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতিও চাওয়া হয়েছে।