সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৯ , ০৯:২২ এএম
ছবি: সিটিজেন নিউজ
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মিলিকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
শনিবার (২৯ আগস্ট) মিলিকে আদালতে তোলা হতে পারে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন।
গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে মশলা বাটার শিল (পাথরের পুঁতা) দিয়ে মাথায় গুরুতর আঘাত করে স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত আরো ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.