আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৭ , ০২:২১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলায় গ্রেফতার হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্যকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১ টার দিকে তদন্তকারী সংস্থা র্যাবের সদস্যরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীবকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে। তাদেরকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.