আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৬ , ০১:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এই আদেশ দেয়।
এর আগে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন খারিজ করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.