বিদ্যুৎ বিল নিয়ে বিবাদ; ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

 বাঁশখালী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২৬ , ১০:৩৪ এএম

বিদ্যুৎ বিল নিয়ে বিবাদ; ছোট  ভাইয়ের হাতে বড় ভাই খুন ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ২নং ওয়ার্ডের পাহাড়ি কছুজুম নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ এমদাদ (৩০)। তিনি ওই এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে।

পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বিদ্যুৎ বিল দেয়া নিয়ে মায়ের সঙ্গে বিবাদে জড়ায় এমদাদ। এক পর্যায়ে ছোট ভাই আমজাদ এমদাদকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।