সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৪:০৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের চান্দগাঁওয়ে মা-ছেলে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহত গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী। এতে ফারুক নামে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
সোমবার (২৪ আগস্ট) রাতে পুরাতন চান্দগাঁও থানার পাশের একটি বাড়ি থেকে গুলনাহার বেগম ও তার ৯ বছরের ছেলে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। টিন শেডের সেমি পাকা একটি ঘরের ভেতর সংযুক্ত শৌচাগারে পড়ে ছিল গুলনাহারের লাশ। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে খুনের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। আশপাশের লোকজনও কেউ কিছু বলতে পারছে না।
ওসি আরও জানান, গুলনাহারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর মেঝেতে পড়ে ছিল নয় বছরের শিশুটির লাশ। তার গলা কাটা রয়েছে। নিহত গুলনাহার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় তাঁর বড়মেয়ে কারখানায় ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.