সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৩:৫০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ মতবিনিময় সভায় যুক্ত হন।
জনস্বার্থে ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।
মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী ও কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান কাদের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.