সিনহা হত্যা : পুলিশের মামলার ৩ সাক্ষী ফের রিমান্ডে

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৩:৪৫ পিএম

সিনহা হত্যা : পুলিশের মামলার ৩ সাক্ষী ফের রিমান্ডে ছবি: সিটিজেন নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।

এর আগে গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়।