সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৩:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী- পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না। নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে পিইসি ও সমমান পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেয়া হয় সেটিও দেয়া হবে না বলে আগেই আভাস দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। সুতরাং এ বছর বৃত্তিও দেয়া হচ্ছে না।
এরআগে পরীক্ষা না নেয়ার প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি ও ইবতেদিয়া পরীক্ষায় প্রায় ২৯ লাখ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.