সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ০৫:২২ পিএম
ছবি : সিটিজেন নিউজ
রেপিড অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেয়া হবে না তবে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে সরকারি ভাবে এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রনালয়ের সভাকক্ষে কভিড-১৯ প্রাদুভার্ব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার তিন ধরনের টেস্ট হয়। একটা হলো পিসিআর টেস্ট, যেটা আমরা করে যাচ্ছি। দুটি টেস্ট- একটি অ্যান্টিজেন এবং অপরটি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। একটা ল্যাব থেকে এখন প্রায় ৮৮টি ল্যাবে পিসিআর টেস্ট হয়। কিন্তু টেস্টের সংখ্যা সেভাবে বাড়ে না, কারণ কিছু লোকের অনীহা দেখা দিয়েছে।
তিনি জানান, পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমিয়ে দেয়া হয়েছে। ২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। ইতোমধ্যে আমাদের কাছে অনুরোধ এসেছে, যারা টেস্ট করে বিদেশে যায় তাদের সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়ার।
মন্ত্রী আরও বলেন, দেশে করোনায় মৃত্যু ও সংক্রমন কমেছে। অনেক উন্নত দেশের চেয়ে পরিস্থিতি ভালো। টেলিমেডিসিনের কারণেই কোভিড হাসপাতালের ৭০ ভাগ বেড এখন খালি পড়ে আছে। ভ্যাক্সিন প্রাপ্তি নিয়ে কোন রাজনীতির মধ্যে পড়ছে না দেশ। যখন তৈরী হবে তথন বিবেচনা করে জানানো হবে। সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.