সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ০৪:২১ পিএম
ছবি : সিটিজেন নিউজ
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারীদের হামলায় আহত হয়েছেন অন্তত ২০জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
বাঁশখালীতে সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়া দাফনের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়। শুরুর বেশকিছুক্ষণ পর এমপি মোস্তাফিজুর রহমানের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে হামলা চালায়। এতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ অংশগ্রহণকারীরা আহত হন।
মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর পর বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এমপি মোস্তাফিজ রহমান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.